জ্বালানির মূল্যবৃদ্ধিতে ব্যাট হাতে অভিনব প্রতিবাদ তৃনমূলের
দি নিউজ লায়ন; জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ গোসাই বাজার এলাকায় এক পেট্রলপাম্পের সামনে অভিনব কায়দায় হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলোয়ার সেজে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কর্মী সমর্থকরা।প্রসঙ্গত গত দুইদিন ধরে রাজ্যে একশোর গণ্ডি পার করেছে পেট্রোলের মূল্য, অন্যদিকে ডিজেলের দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই, পাশাপাশি রান্নার গ্যাসের দাম বেড়েছে।
তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়।
সেই সঙ্গে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয় যে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ।যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানায় ওই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা।

Post a Comment